ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল রোববার দিবাগত রাতে এসআরবি-৫ এর একটি দল এ অভিযান চালায়। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়।

এদিকে একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এসব অভিযানের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি। তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

অন্যদিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানের তথ্যও তুলে ধরে এসআরবি। বাহিনীটি জানায়, এ সময়ে প্রায় ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৯ জনকে।

এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।

রাজশাহী মহানগর: টাকার বিনিময়ে যুবদলে পদ দেওয়ার অভিযোগ, সভাপতি-সম্পাদকের বাড়ি ঘেরাও

টাকার বিনিময়ে রাজশাহী মহানগর যুবদলে পদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির ‘বঞ্চিত’ নেতারা। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তাঁরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করেছেন।

ধানের ফলনে স্বস্তি কৃষকের দামে অস্বস্তি

ধানের ফলনে স্বস্তি কৃষকের দামে অস্বস্তি

রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ধানের ফলনও ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্ছেন কৃষক। ভালো ফলন হলেও বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকের স্বস্তি নেই।

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। আজ শুক্রবার বিকেলে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ভিডিও দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে আক্রান্ত কিশোরী

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

প্রকাশ: ০৪:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬