নিহত সামিউল ইসলাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মণ্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত আব্দুল্লাহ মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সামিউল তার এক চাচার মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল্লাহ এবং ডক্টরস ক্লিনিকে সামিউল মারা যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক টার্গেট 





















