পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছররা গুলি ছোড়ে। এতে আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামে এক যুবক দুই চোখের দৃষ্টিশক্তি হারান।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 
























