০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠ ফেরতের দাবিতে ফের চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়ে চীন-মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে সিগন্যাল অবরোধ করেন তাঁরা। প্রতিবেদন লেখা আগ পর্যন্ত সড়ক অবরোধ চলমান রয়েছে।

আজকের অবরোধে অংশ নেন বিভিন্ন অনুষদের হাজারের বেশি শিক্ষার্থী। অবরোধ কর্মসূচি থেকে গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকা দাহ করার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

‘এক দফা এক দাবি, আমার মাঠ ফিরিয়ে দিবি!’ , ‘ধবল বকের ঠিকানা, আগারগাঁও আগারগাঁও, হলুদ বকের ঠিকানা, আগারগাঁও আগারগাঁও’, ‘তোমার আমার ঠিকানায় সচিবালয় হবে না’—এ ধরনের স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে রাখেন।

পুরোনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। এ দাবিতে এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাঁরা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই সিগন্যাল অবরোধ করেন শিক্ষার্থীরা। সেদিন প্রায় ২০ মিনিটের অবরোধে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, পুরোনো গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। কৃষি শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

সাভারের হেমায়েতপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও আন্দোলনে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

অভিযানে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মিরপুরে স্বাভাবিক যান চলাচল, শ্রমিকদের উপস্থিতি নেই

রাজধানীর মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশের উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত আন্দোলনকারী কোনো পোশাকশ্রমিকের উপস্থিতি দেখা যায়নি। পাশাপাশি ওই এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় টার্গেট

মাঠ ফেরতের দাবিতে ফের চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

প্রকাশ: ০১:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬