গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, ‘দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে নগর ভবনের সিঁড়ির ওপর পেট্রল বোমাটি নিক্ষেপ করেছিল। তবে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই স্থানীয় লোকজন ও পুলিশের যৌথ তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।’
উপপরিদর্শক আরও জানান, ঘটনার পরপরই নগর ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে।

দৈনিক টার্গেট 


























