ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা পুরো অর্থসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাঁকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার এই সম্পূর্ণ অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া প্রতারণার দায়ে তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।

রায়ে আদালত উল্লেখ করেছেন, আসামির মূল কারাদণ্ডগুলো একটির পর একটি কার্যকর হবে। ফলে তাঁকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে।

তবে মামলার তদন্ত ও বিচার চলাকালে আসামি ইতিমধ্যে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তার মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ব্যাংকের অভ্যন্তরীণ অডিটের সময় বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ ক্যাশ ইন-চার্জ রিফাতুল হক এবং অপারেশন ম্যানেজার ইমরান আহমেদকে পুলিশে সোপর্দ করে। পরবর্তী সময়ে ২০২১ সালের ১৯ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করে।

দুদক তদন্ত শেষে ব্যাংক কর্মকর্তা রিফাতুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

রুবিয়া আক্তার বলেন, চোখের সমস্যার কারণে চিকিৎসা নিতে গত রাতে শফিকুলের সঙ্গে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় আসি। ঢাকায় আজমপুরে বাস থেকে নেমে সেখানে রাস্তা পার হচ্ছিলেন শফিকুল।

উত্তরায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানা-পুলিশ বিকেল ৩টা ৫ মিনিটে ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান হীরাকে গ্রেপ্তার করে। বিকেল ৫টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ…

রাজধানীতে ডিআইইউর পুরোনো ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরোনো ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

রয়টার্স জরিপে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের শীর্ষ চারে ভ্যান্স, রুবিও, অসফ ও বুটিজিজ

ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

প্রকাশ: ০৬:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬