ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন হাসিনা বেগম। তিনি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে মেয়েকে সঙ্গে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন হাসিনা বেগম। পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই ভ্যানে ওঠেন। কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় তাঁর মেয়ে ভ্যান থেকে নেমে যান। এরপর হাসিনা বেগম বাড়ির দিকে যাওয়ার পথে সাতভাগিয়া মুন্সিবাড়ি-সংলগ্ন সড়কে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে আসা ৪-৫ জন তাঁকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জোর করে গাড়িতে তুলে নেন।

অভিযোগে বলা হয়, মাইক্রোবাসে তুলে তাঁর চোখ বেঁধে দেওয়া হয়। গাড়িটি শিবচরের পাঁচ্চরের দিকে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে তাঁকে ফরিদপুরের ভাঙ্গা থানার রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তারা ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়ি ফেরেন হাসিনা বেগম। স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি শিবচর থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, লুণ্ঠিত টাকা উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিবচরে নাতিকে বাঁচাতে গিয়ে ট্রলির ধাক্কায় দাদা নিহত

মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে রক্ষা করতে গিয়ে মাটি-ইটবাহী একটি ট্রলির ধাক্কায় শাহজাহান খন্দকার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর সঙ্গে থাকা দুই বছর বয়সী নাতি। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণকারপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালকিনিতে আ.লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তাঁরা। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশ: ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬