নিহত সুবান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম নুর ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে সুবানের সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে ওই নেতার অনুসারী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে সুবানের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন সুবানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা সুবানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বাকলিয়া থানা এলাকা থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক টার্গেট 






















