ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিসিবি পরিচালক মিজানের অপসারণের দাবিতে মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফরচুন মিজান আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করেন। এত লোক থাকতে আওয়ামী লীগের পদধারী একজন ব্যক্তিকে কেন বিসিবির পরিচালক করা হয়েছে, সে প্রশ্নও তোলেন তাঁরা। মিজানকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, ‘মিজান সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি। যাঁরা মিজানের পক্ষ নেন, তাঁদের বলব, বিএনপির ঘরে থেকে এ ধরনের দালালি বন্ধ করেন।’

এ সময় বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, আল আমিনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তবে এসব বিক্ষোভ ও অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি জানি না। ব্যানার ছেঁড়ায় কী আসে যায়?’ প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য এভাবে ব্যঙ্গ করা মিজানের ঠিক হয়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই নেতা-কর্মীরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

এআইয়ের তথ্য যাচাই-বিচারের সক্ষমতা থাকতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে। আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিক্ষকদেরও সেভাবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা

বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা। এসব ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ড্রাম চিমনি ও নিষিদ্ধ চিমনি ব্যবহার করে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে চলছে কার্যক্রম। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাটার মালিকে

জনপ্রিয় টার্গেট

বরিশালে বিসিবি পরিচালক মিজানের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬