ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনতাই, চালককে মারধর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত চালকের নাম ইমদাদুল হক ইভন। তিনি উপজেলার বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।

ভুক্তভোগী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রাইভেটকার নিয়ে সেনগ্রামের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইভন। পথে গড়ের মাঠের ব্রিজ এলাকায় পৌঁছালে প্লাটিনা ও কালো রঙের পালসার মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁরা নিজেদের পুলিশ পরিচয় দেন।

অভিযোগে বলা হয়, গাড়ি থামানোর পর ওই ব্যক্তিরা জোরপূর্বক তাঁকে নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করা হয়। পরে তাঁর পকেট ও গাড়িতে থাকা মোট ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন তাঁরা। যাওয়ার আগে তাঁর মোবাইল ফোনটি মাটিতে আছড়ে ভেঙে দিয়ে পালিয়ে যান।

ইমদাদুল হক ইভন বলেন, ‘পুলিশ পরিচয়ে পাঁচজন আমার গাড়ির গতিরোধ করে। এরপর আমাকে মারধর করে পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পকেট ও গাড়িতে থাকা ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। আমার মোবাইল ফোনটিও ভেঙে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয়দের অভিযোগ, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন প্রতিহত করার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলের সহযোগিতা চাইতে পারে।

ইবির দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই কর্মকর্তাকে মারধর ও প্রশাসন ভবনের গোপনীয় শাখার একটি কক্ষের দরজা ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও

ডিসেম্বর ঘিরে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

ডিসেম্বর মাস সামনে রেখে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিদের অবৈধ পথে দেশে প্রবেশ ও দেশত্যাগ, অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে বাড়ানো হয়েছে নজরদারি।

জনপ্রিয় টার্গেট

গোপালগঞ্জে আনসার-বিজিবির নিজস্ব খাবার-পানি সরবরাহকে আ.লীগ-ছাত্রলীগের ‘আতিথেয়তা’ বলে প্রচার

পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনতাই, চালককে মারধর

প্রকাশ: ০২:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬