ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন ছাত্রদলনেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসছি। বোর্ড মিটিং শেষে সব প্রশ্নের উত্তর দেব।

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।

পাবনায় জেলি-কস্টিক সোডায় দুধ তৈরি, দুজনের কারাদণ্ড

পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের সাজা দেওয়া হয়।

পাবনায় শিশু কলি হত্যা: আসামিপক্ষের আইনজীবীকে মামলা থেকে সরে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন

পাবনায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলি হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও আসামিপক্ষের আইনজীবীকে মামলা থেকে সরে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা। আজ রোববার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় টার্গেট

ইউআইইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ

প্রকাশ: ১২:০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬