ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর পেটে ১৯০০ পিচ ইয়াবা, বের করা হলো যেভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মলত্যাগের মাধ্যমে ওই নারীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুই জন হলেন—কক্সবাজার মহেশখালীর বাসিন্দা সালমা বেগম (৫০) ও বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা মো. তারেক (২৭)।

শনিবার এই ঘটনায় এসআরবি-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিএনজি আটোরিকশা যোগে পটিয়া হয়ে চট্টগ্রামের দিকে আসছে।

এই তথ্যের ভিত্তিতে একটি দল পটিয়া থানাধীন জুলুর দিঘীর পাড় এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় নম্বরবিহীন একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে এক নারীসহ দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরুষ যাত্রী তাঁর সঙ্গে থাকা নারীর পেটের ভেতর ইয়াবা থাকার তথ্য দেন। পরবর্তীতে দুজনকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক্স-রের মাধ্যমে ওই নারীর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন।

এসআরবির এই কর্মকর্তা বলেন, পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিতের পর স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে ওই নারীর পেট হতে ৩৮টি স্বচ্ছ পলিপ্যাকের ওপর কালো স্কচ টেপ দ্বারা মোড়ানো জামসদৃশ ৫০টি ইয়াবার পোটলা উদ্ধার করে, যার ভেতর থেকে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় পাঁচলাইশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ উদ্দিন চৌধুরী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্

দাড়ি-টুপি দেখে জঙ্গি আখ্যা দেওয়া ‘অপশক্তি’ দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, দাড়ি-টুপি দেখে মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া ‘অপশক্তি’ দেশ ছেড়ে পালিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য এনামুল হক এনামসহ অন্যরা।

জনপ্রিয় টার্গেট

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

নারীর পেটে ১৯০০ পিচ ইয়াবা, বের করা হলো যেভাবে

প্রকাশ: ০৬:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬