ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃৎশিল্পে বৈচিত্র্য আনতে প্রশিক্ষণ পেলেন আগৈলঝাড়ার ৩০ শিল্পী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৪২ বার পঠিত হয়েছে

আগৈলঝাড়ার প্রান্তিক মৃৎশিল্পীরা দীর্ঘদিন ধরে মাটি দিয়ে সরা, হাঁড়ি-পাতিল, কলস, পিঠার সাজ, খেলনা ও প্রতিমাসহ বিভিন্ন উপকরণ তৈরি করে আসছেন। এসব পণ্যে নান্দনিক নকশা ও বৈচিত্র্য আনতে পারলে বাজারে চাহিদা বাড়বে—এমন লক্ষ্য নিয়েই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ সকালে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা। এতে অংশ নেওয়া শিল্পীদের ঐতিহ্যবাহী মৃৎপণ্যের পাশাপাশি নতুন নকশা ও বৈচিত্র্যময় উপকরণ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণার্থী সরস্বতী পাল বলেন, প্রচলিত নকশার বাইরে বিভিন্ন ধরনের নকশায় মাটির পণ্য তৈরির সুযোগ পেয়েছেন তাঁরা। অন্য প্রশিক্ষণার্থী সবিতা পাল বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মৃৎশিল্পের নতুন নতুন নকশা ও বৈচিত্র্য সম্পর্কে জানতে পেরেছেন তাঁরা।

কর্মশালার সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, মৃৎশিল্পীদের বৈচিত্র্যময় শিল্পধারার সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে তাঁরা প্রচলিত পণ্যের পাশাপাশি নতুন নকশার পণ্য তৈরিতে আগ্রহী হবেন।

কর্মশালার পরিচালক চন্দ্রশেখর সাহা বলেন, মৃৎশিল্পের প্রচলিত ধারার পাশাপাশি বিভিন্ন নান্দনিক নকশা ও অবয়ব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এতে পণ্যের সৌন্দর্য ও বাজারের চাহিদা বাড়বে। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ি: দাপ্তরিক সাফল্যে দেশসেরা, মাঠের চিত্রে প্রশ্নবিদ্ধ

দাপ্তরিক হিসাবে মা ইলিশ রক্ষার ২২ দিনের অভিযানে দেশের সেরা হয়েছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। ১৪৫ মামলা, ৪২৯ জন আটকসহ নানা অভিযানের সাফল্যের স্বীকৃতিও পেয়েছে তারা। তবে মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা।

স্বামী-সন্তান রেখে যশোর থেকে বরিশালে তরুণী, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

বিয়ের আশ্বাসে স্বামী-সন্তান রেখে যশোর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জে ছুটে এসেছেন ২৪ বছর বয়সী এক তরুণী। প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কের দাবি নিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন প্রেমিকের বাড়িতে। তবে তাঁর আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক হামিম হোসেন (২৮)। আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ওই…

মুখোমুখি সংঘর্ষের পর বিদ্যুতের খুঁটি ভেঙে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০

বরিশালের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘরের বাসিন্দারা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের

জনপ্রিয় টার্গেট

‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

মৃৎশিল্পে বৈচিত্র্য আনতে প্রশিক্ষণ পেলেন আগৈলঝাড়ার ৩০ শিল্পী

প্রকাশ: ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬