ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় তিন দিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।

তিনি জানান, কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কুমিরটির সংরক্ষণ ও পরিচর্যার জন্য গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। কুমিরটি উদ্ধারে স্থানীয় উপজেলা পরিষদ ও বাসিন্দারা সহযোগিতা করেছেন।

নিগার সুলতানা আরও জানান, মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। এগুলো লবণাক্ত পানির কুমিরের তুলনায় আকারে ছোট হয়। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর। এরা মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী শিকার করে। মিঠাপানির কুমির সাধারণত লাজুক স্বভাবের হয়। তবে বিরক্ত বা উত্যক্ত করলে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে পার্কের আলাদা একটি বেষ্টনীতে রাখা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ রাখা ও অচলাবস্থা সৃষ্টির অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গাছা থানায় করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ২০টি কারখানা আজ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন…

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরাও মাঠে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ

জনপ্রিয় টার্গেট

রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: যা বলছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

প্রকাশ: ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬