১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

দুপুর ৩টায় ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন গার্মেন্টস থেকে শ্রমিকেরা বেরিয়ে আসেন। এরপর তাঁরা শিবু মার্কেট এলাকায় অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যান চলাচল। ঢাকা ও চাষাঢ়ামুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

আন্দোলনরত শ্রমিকেরা ধীরে ধীরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে অগ্রসর হতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টায় লিংক রোডের স্টেডিয়াম এলাকায় পুলিশ বাধা দিলে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন শ্রমিকেরা।

এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। টিয়ার শেলের ধোঁয়ায় ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকেরা। সন্ধ্যা সোয়া ৫টার দিকে আবারও শুরু হয় সড়কে যান চলাচল।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। মঙ্গলবার আন্দোলনে নামবেন না—এমন প্রতিশ্রুতি শ্রমিকদের কাছ থেকে এলেও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের আন্দোলনে নেমে বিশৃঙ্খলা করেছেন তাঁরা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তা গুরুতর নয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিয়েছেন নাজমুল হাসান (২৮) নামের এক যুবক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নাজমুল এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছেন তাঁর বাবা আয়েত আলী।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের নাফিজ তেহামি, ফারিয়া কবির ও ফাইজান নূরের জানাজা শেষে নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুর কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন।

নারায়ণগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ব্যক্তিরা হলো গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।

জনপ্রিয় টার্গেট

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

প্রকাশ: ০৭:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬