ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেছেন, তাঁদের সন্তান কিংবা আত্মীয়স্বজন কেউ বাংলাদেশে নেই। ৫ আগস্টের আগেই তাঁরা দেশ ছেড়েছেন। এখন তাঁরা সম্মিলিতভাবে সাধারণ মানুষের সন্তানদের আবারও বলি দেওয়ার চেষ্টা করছেন। গার্মেন্টস শিল্পে তাঁদের কোনো স্বজন চাকরি না করলেও এই গুরুত্বপূর্ণ শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সেখানে তাঁদের সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি। আন্দোলনের নামে শত শত গাছ কেটে ফেলা হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, গাছের কী দোষ?’

এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান ডেপুটি স্পিকার।

নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পোলিং এজেন্টদের দায়িত্ব ছিল অত্যন্ত পবিত্র। গণতন্ত্রবিহীন বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার ফলেই বাংলাদেশ আজ একটি নির্বাচিত ও গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। এ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে আনসার সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নেত্রকোনায় ৫০ হাজার পিস নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনায় ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তা। উদ্ধার করা এসব ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

প্রকাশ: ০৬:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬