ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৃশ্যমান প্রথম স্টিল আর্চ সেতু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

• সিডনি হারবার ব্রিজের আদলে নির্মাণাধীন এই সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ

• ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা

সূত্র জানায়, প্রকল্পের শুরুতে ভূমি অধিগ্রহণ, বিদ্যুতের খুঁটি, গ্যাসলাইনসহ বিভিন্ন ইউটিলিটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো কর্মস্থল বুঝিয়ে দিতে না পারায়ও নির্মাণকাজ ব্যাহত হয়। সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ও কারিগরি কিছু জটিলতায় কয়েক মাস কাজের গতি আরও কমে যায়। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমানে পুরোদমে চলছে কাজ।

কেওয়াটখালী সেতু প্রকল্পের পরিচালক মো. দিদারুল আলম তরফদার বলেন, ‘শুরুতে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে অনেক সময় ব্যয় হয়েছে। এ কারণে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। বর্তমানে এসব জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রকল্পটির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।’

এদিকে সেতুটি চালু হলে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ও শম্ভুগঞ্জ এলাকায় যানজটের চাপ কমবে বলে আশা করছেন পরিবহনচালকেরা।

বাসচালক হাসেম উদ্দিন বলেন, ‘বর্তমানে কয়েকটি জেলার যানবাহনকে পাটগুদাম সেতু হয়ে নগরে প্রবেশ করতে হয়। এতে বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। কেওয়াটখালী সেতু চালু হলে যানবাহন চলাচলে বিকল্প পথ তৈরি হবে। এতে চালক ও যাত্রীদের সময় এবং ভোগান্তি কমবে।’

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কেওয়াটখালী সেতু। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৪) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সেতুটির নির্মাণকাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একসময় নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকারের পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির বিশ্ব ইতিহাসে নেই। গত ৩০০ থেকে ৪০০ বছরের ইতিহাসেও

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা চলছে, আগে হবে বগুড়ায়

মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে, এসব বিষয় নিয়ে বিস্তারিত সমীক্ষা চলছে।

গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার রাঘাইচটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। তাঁদের বিয়ে হয়েছিল প্রায় চার বছর আগে…

জনপ্রিয় টার্গেট

দৃশ্যমান প্রথম স্টিল আর্চ সেতু

প্রকাশ: ০২:৩৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬