১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টরের তেল ফুরিয়ে বিপাকে চোর, আগন্তুককে ভুলিয়ে মোটরসাইকেল নিয়ে চম্পট, অতঃপর…

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আটক তামিম মাদারগঞ্জ উপজেলার আটাত্তর চর এলাকার সুজন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোরে মাদারগঞ্জের মিলনবাজার থেকে বডিসহ একটি সোনালিকা ব্র্যান্ডের মাহেন্দ্র ট্রাক্টর চুরি করে তামিম। পরে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে ট্রাক্টরটির তেল শেষ হয়ে যায়। এ সময় কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চরের লিটন ব্যাপারীর সঙ্গে তার দেখা হয়।

তামিম লিটনের মোটরসাইকেলে চড়ে তাঁর ভায়রার বাড়ি পর্যন্ত যায়। পরে তাকে বটতলায় নামিয়ে দেওয়ার অনুরোধ করে। তখন লিটন তাঁর ছোট ভাতিজাকে মোটরসাইকেলে করে তামিমকে বটতলায় নামিয়ে দিতে বলেন। তবে পথে তামিম লিটনের ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

লিটনের ভাতিজা বাড়িতে ফিরে বিষয়টি জানালে তিনি চৌরাস্তা মোড়ে গিয়ে দেখেন, সেখানে রাখা মাহেন্দ্র ট্রাক্টরটির বডি নেই। খবর পেয়ে ট্রাক্টরের মালিক ঘটনাস্থলে গিয়ে বডিবিহীন ট্রাক্টরটি উদ্ধার করে মিলনবাজারে নিয়ে যান।

এদিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে তামিম ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চরের নদীর পাশের বেড়িবাঁধ এলাকায় যায়। সেখানে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দামের মোটরসাইকেলটি স্থানীয় এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করে। মোটরসাইকেলের দাম অস্বাভাবিক কম হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা তামিমকে আটক করে পুলিশে খবর দেন।

ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তামিমকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, তামিম থানা-পুলিশের হেফাজতে রয়েছে। মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের শিশুসহ ৩ জন

সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত

ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী এক শিশু সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘ

ডাব চুরি করতে এসে ধরা, জনতার ভয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক

ডাব চুরি করতে গাছে উঠে স্থানীয় জনতার হাতে ধরা পড়ার ভয়ে নামতে নারাজ এক যুবক। শেষ পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে বোঝালে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি গাছ থেকে নিচে নেমে আসেন।

জনপ্রিয় টার্গেট

ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, আবেদন অনলাইনে

ট্রাক্টরের তেল ফুরিয়ে বিপাকে চোর, আগন্তুককে ভুলিয়ে মোটরসাইকেল নিয়ে চম্পট, অতঃপর…

প্রকাশ: ১১:১৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬