ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকায় করে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ভুক্তভোগীদের ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী গতকাল শনিবার রাতে মালয়েশিয়াগামী আটজনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে ঘটনাস্থল থেকে পাচারচক্রের শিকার ৫৬ জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ছয় সদস্যকে।

প্রায় প্রতিদিনই মালয়েশিয়াগামী ট্রলার কিংবা উপকূলের পাহাড়ে জড়ো করা মানব পাচারচক্রের শিকার ব্যক্তিদের উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ে জিম্মি করে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করে।

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন

১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার থেকে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালাল পাচারকারীরা, ২৮ নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার ফেলে পালিয়েছে মানবপাচারকারী চক্রের সদস্যরা। এ সময় ট্রলার থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন রোহিঙ্গা নারী রয়েছেন বলে জানা গেছে।

কক্সবাজারে কমেছে পর্যটক, জাহাজ বন্ধ সেন্ট মার্টিন রুটে

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও কক্সবাজারে পর্যটকের কাঙ্ক্ষিত ভিড় নেই। অধিকাংশ হোটেল-রিসোর্টের মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। বৈরী আবহাওয়ায় গত দুই দিন ধরে কক্সবাজার-সেন্ট মার্টিন

জনপ্রিয় টার্গেট

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮

প্রকাশ: ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬