ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে বরগুনার জনজীবন বিপর্যস্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

গত বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়। তবে গতকাল শুক্রবার ও আজ শনিবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও জেলেরা।

তালতলী উপজেলার সওদাগরপাড়া এলাকার কৃষক শাহাদাত হোসেন বলেন, ‘টানা বৃষ্টিতে কৃষিকাজ নিয়ে দুশ্চিন্তায় আছি। নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আরও কয়েক দিন চললে বড় ধরনের লোকসানে পড়তে হবে।’

বরগুনা সদরের বুড়িরচর এলাকার কৃষক আলাউদ্দিন আকন বলেন, মাঠে এখন বিভিন্ন ধরনের ফসল রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও পানি জমে গেছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বৈরী আবহাওয়ায় নদী ও সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। জেলে পলাশ ও জহিরুল ইসলাম বলেন, নদী ও সাগর উত্তাল থাকায় নৌকা-ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া যাচ্ছে না। ফলে তাঁদের আয়ও বন্ধ হয়ে গেছে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তবে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে। এতে জেলে ও শ্রমিকেরাও আর্থিক সংকটে পড়বেন।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে এখন পর্যন্ত জেলায় কৃষির তেমন কোনো ক্ষতি হয়নি। তবে সাড়ে চার হেক্টর জমির খেসারি আবাদ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। জমিতে পানি না জমলে ধানের ক্ষতির আশঙ্কা নেই। তবে শীতকালীন কিছু সবজি ছত্রাকজনিত রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া বৃষ্টির কারণে রবি ফসলের আবাদ ১০ থেকে ১২ দিন পিছিয়ে যেতে পারে।

পাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা

পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে পাথরঘাটার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে কেউ যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা

পাথরঘাটায় ছাত্রলীগ নেতা শিমু গ্রেপ্তার

পাথরঘাটায় ছাত্রলীগ নেতা শিমু গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ শিমুকে (৫০) গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ।

বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা, যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বরগুনায় দলটির অঙ্গসংগঠনের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বুধবার রাতে বরগুনা পৌর শহরে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের…

জনপ্রিয় টার্গেট

চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

টানা বর্ষণে বরগুনার জনজীবন বিপর্যস্ত

প্রকাশ: ০৬:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬