ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বাড়িতে ঢুকে স্বর্ণকারকে হত্যা, অভিযুক্ত আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর বাজারসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত অমৃত সরকার ওই এলাকার অমল সরকারের ছেলে। তিনি নিজ বসতবাড়িতেই স্বর্ণের দোকান পরিচালনা করতেন। আটক রাশেদ মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী এলাকার ফজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করতেন অমৃত সরকার। তখনই রাশেদ মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে খাটিয়ামারী বাজার ছেড়ে নিজ বাড়িতে স্বর্ণের দোকান চালু করেন অমৃত। পূর্বপরিচয়ের সূত্র ধরে মাঝেমধ্যে তাঁর বাড়িতে যাতায়াত করতেন রাশেদ।

শুক্রবার সকালে সবার অগোচরে অমৃত সরকারের ঘরে প্রবেশ করেন রাশেদ। একপর্যায়ে স্বর্ণের অলংকার তৈরির কাজে ব্যবহৃত ‘চিমটা’ দিয়ে তাঁর চোখে আঘাত করেন। এতে অমৃতের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা রাশেদকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায় এবং অমৃত সরকারের লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই শ্রী মনসা সরকার বলেন, অমৃত সরকারের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাশেদ মাঝেমধ্যে আমাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তিনি অভিযোগ করেন, রাশেদই তাঁর ভাইকে হত্যা করেছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাশেদ নামের এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৬ ডিসেম্বর ঘিরে কামালপুর সীমান্তে আট দলে ভাগ হয়ে পাহারায় বিএনপি

১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। আটটি দলে ভাগ হয়ে আজ বুধবার রাত থেকে সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন তাঁরা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি সীমান্তে নজরদারি করছেন বিএনপির…

দুই কোটি টাকার কাজ কাগজে-কলমে বাস্তবায়ন, তালিকা দিচ্ছে না প্রশাসন

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় দুই কোটি টাকার টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের তালিকা নির্ধারিত মেয়াদ শেষের পাঁচ মাস পরও প্রকাশ না হওয়ার অভিযোগ উঠেছে। পিআইও সব প্রকল্প শতভাগ বাস্তবায়নের দাবি করলেও তালিকা প্রকাশের বিষয়ে তদন্তের কথা বলেছেন জেলা প্রশাসক।

ডিজেল-পেট্রল কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে পরিমাপে ডিজেল ও পেট্রল কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জনপ্রিয় টার্গেট

বৃষ্টির অজুহাতে ভোলায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে ক্রেতারা

জামালপুরে বাড়িতে ঢুকে স্বর্ণকারকে হত্যা, অভিযুক্ত আটক

প্রকাশ: ০৫:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬