আজ শনিবার বিকেলে উপজেলার শোভনালী ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর গ্রামের মোমিন সরদারের ছেলে। আহত জাবেরও একই এলাকার বাসিন্দা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিকেলে মুস্তাকিন ও জাবের মোটরসাইকেলে শালকালী থেকে পারুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে মুস্তাকিন এক হাতে মোবাইল ফোন দিয়ে চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও ধারণ করছিলেন।
এ সময় অতিরিক্ত গতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মুস্তাকিনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত জাবেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দৈনিক টার্গেট 






















