ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, শনিবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়।

গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার অফিস শেষে আমি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যাই। আজ শনিবার সকালে অফিসে এসে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারি।

ব্যবস্থাপক আরও বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। এর মধ্যেই শনিবার ভোরে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের সাইনবোর্ড, ফটকের ভেতর এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।

পরে নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বিষয়টি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ফোন করেন। তখন কার্যালয়ের দোতলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। তাঁরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে আমি পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে সেখানে গিয়ে আগুন দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

নারীর পেটে ১৯০০ পিচ ইয়াবা, বের করা হলো যেভাবে

চট্টগ্রামে এক নারীর পেটের ভেতর থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা বের করা হয়েছে। এসআরবি জানিয়েছে, ওই নারী পেটের ভেতরে করে এসব ইয়াবা বহন করছিলেন। এই ঘটনায় ওই নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

২০ বছর পর আবারও হাতির আক্রমণের শিকার সাহাব উদ্দিন

শৈশবে বন্য হাতির আক্রমণে হারিয়েছিলেন মা-বাবা ও নানাকে। তখন তাঁর বয়স মাত্র পাঁচ বছর। সেই হাতির আক্রমণে প্রাণে বেঁচে ২০ বছর পর আবারও বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন সাহাব উদ্দিন। হাতির শুঁড়ে তুলে ছুড়ে মারায় গুরুতর আহত হয়েছেন তিনি।

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।

জনপ্রিয় টার্গেট

বাবুগঞ্জ-হিজলা: পাশ থেকে বালু তুলে সড়ক সংস্কার, ক্ষোভ

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন

প্রকাশ: ১২:২৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬