মিছিলকে কেন্দ্র করে হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে গেলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে বিএনপির নেতা-কর্মীরাও মিছিল করেন। পুলিশের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 

























