১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে ওই প্রতিষ্ঠানের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ নেভানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে তাঁদের পাওয়া যায়নি।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ১৮ বছর বয়সী আব্দুল্লাহ, ১৯ বছর বয়সী আহাদ, ২৬ বছর বয়সী আশরাফুল ও ২৫ বছর বয়সী নাঈম। তাঁদের মধ্যে আব্দুল্লাহর শরীরের ২০ শতাংশ, আহাদের ৫৫ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।

তালহা বিন জসিম আরও জানান, দগ্ধদের মধ্যে আব্দুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে রাখা হয়েছে। নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষের

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিক তৌফিক শেখের পরিবারকে স্বচ্ছল করার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আইন অনুযায়ী তাঁর সব দেনাপাওনা দ্রুত পরিশোধের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সাউন্ড গ্রেনেড ছুড়ে গাজীপুরে নিহত পোশাকশ্রমিকের গায়েবানা জানাজা পণ্ড করল পুলিশ

গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘যুবশক্তি’ আয়োজিত আন্দোলনরত অবস্থায় নিহত পোশাক শ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেড ও ধাওয়া দিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

প্রকাশ: ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬