মাফিজুর রহমান উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোকামপুর বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিজুর রহমান। পথে মিকাইলের করাতকলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। মাফিজুর রহমানের বাম হাত, বাম পা ও কোমরের বাঁ পাশে তিনটি গুলি লাগে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক টার্গেট 
























