ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির দাম কত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪৮ বার পঠিত হয়েছে

মৎস্য আড়তদার ও জেলেদের কাছ থেকে জানা যায়, নবী হোসেন নামের এক জেলের জালে ধরা পড়া ইলিশটি কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে ইলিশটি। পরে মাছটির দাম শুনে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে তৈরি হয় কৌতূহল।

শুক্রবার দুপুরে মাছটি মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামি নিলামের মাধ্যমে এটি কিনে নেন।

মাছটি পাওয়া ট্রলারের জেলে নবী হোসেন বলেন, ‘আমরা দৈনিক মাছ শিকারে যাই। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটাই প্রথম বড় ইলিশ। ছোট জাটকা ইলিশ মাছের পাশাপাশি একটি বড় মাছ পেয়েছি। খুব ভালো দামে বিক্রি করেছি।’

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ‘ইলিশ জাতীয় মাছ। বড় ইলিশ সবারই খেতে মন চায়। তবে বর্তমানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মাছটি কিনতে চেয়েছিলাম তবে অনেক দাম হওয়ায় পারিনি।’

এ দিকে মাছটি কিনে নেওয়া ঘরামি ফিশের আড়তদার জয়নাল ঘরামি বলেন, ‘একে তো সমুদ্রে তেমন ইলিশই নেই। যা পাওয়া যায় বেশির ভাগই জাটকা। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫০০ টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক। আশা করি ভালো দামেই বিক্রি করতে পারব।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়।

এ অধ্যাপক আরও বলেন, তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে হলে দীর্ঘমেয়াদি গবেষণা ও মাছের আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।

দশমিনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়…

কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ার উদ্যোগ

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির দাম কত

প্রকাশ: ১২:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬