মানববন্ধনে বক্তারা বলেন, সালমান শাহ তাঁর সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অল্প সময়েই বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারের স্বল্প সময়ে অভিনয় করা তাঁর অধিকাংশ সিনেমাই এখনো দর্শকের কাছে জনপ্রিয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর রহস্যের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা রয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে আলোচিত ডনকে আটক করা হয়েছে। এটিকে মামলার তদন্তে অগ্রগতি হিসেবে উল্লেখ করে তাঁরা দাবি করেন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন থেকে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, ‘সালমান শাহ হত্যার বিচারের দাবিতে তাঁর ভক্তরা ৩০ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছি। বিভিন্ন সরকারের সময় আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বিচার পাইনি। বিচারের আশা এখনো ছাড়িনি। আশায় আছি, বিচার হবে।’
শিমুল ভূঁইয়া আরও বলেন, ‘বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের সময়ে সালমান শাহ হত্যার বিচারপ্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে ডনকে আটক করা হয়েছে। এখন আমাদের দাবি, মামলার তদন্ত যেন দ্রুত শেষ হয়। আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং আদালতের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে তাঁদের শাস্তি নিশ্চিত করা হয়।’
মানববন্ধনে সালমান শাহর ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার, পল্লব দাসসহ অন্যরা বক্তব্য দেন। পরে প্রেস ক্লাব এলাকা থেকে একটি মিছিল বের করেন ভক্তরা। মিছিলটি দড়াটানা হয়ে গাড়িখানায় গিয়ে শেষ হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানের পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া…
মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
মেয়েকে বিয়ে দেবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক টার্গেট 



















