আজ রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। শুভ্র কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
নিহত শুভ্রের বাবার নাম মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তাঁদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।

দৈনিক টার্গেট 




















