সোনার দাম বেড়েই চলেছে, এখন প্রতি ভরি কত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানিয়েছে, সোনার নতুন এই দাম আজ বেলা পৌনে ২টায় থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকার ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে সবশেষ সোমবার (২ নভেম্বর) বাজুস ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ মঙ্গলবার (৩ নভেম্বর) পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগ দিয়েছে…

অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান ও তা বিদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে…

দীর্ঘ মেয়াদে বাড়বে এলএনজির চাহিদা—বলছে ‘অ্যাডনক গ্যাস’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে নতুন ডেটা সেন্টার নির্মাণের কারণে দীর্ঘ মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়তে থাকবে বলে জানিয়েছেন আবুধাবির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ‘অ্যাডনক গ্যাস’-এর প্রধান নির্বাহী ফাতেমা আল নুয়াইমি।

জনপ্রিয় টার্গেট

সোনার দাম বেড়েই চলেছে, এখন প্রতি ভরি কত

প্রকাশ: ০২:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬