পূবালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মনজুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক এ. কে. এম. আবদুর রকীব, ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক ও শরিয়াহ প্রধান মো. কামারুজ্জামান এবং মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক কাজী শাশ্বতী ইসলাম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক সেবা নয়; এটি নৈতিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত একটি ব্যাংকিং ব্যবস্থা। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করছে।
শফিউল আলম খান চৌধুরী আরও বলেন, গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখার যাত্রা শুরুর ফলে এ অঞ্চলের গ্রাহকেরা শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আরও সুযোগ পাবেন। গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে শাখাটি একটি নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক টার্গেট 


























