রাষ্ট্রপতি রাঙ্গামাটি সফরে যাচ্ছেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৪৭০ বার পঠিত হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বর্ষায় প্রকৃতির রূপ উপভোগ করতে হ্রদ পাহাড়ের জনপদ রাঙ্গামাটি যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আগামী ৮ জুলাই থেকে ১০ জুলাই সকাল পর্যন্ত রাষ্ট্রপতি রাঙ্গামাটিতে অবস্থান করবেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সোমবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানা, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহম্মদ শফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ জেলার সকল দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৮ জুলাই সকালে হেলিকপ্টার যোগ তিনি রাঙ্গামাটি আসবেন। আরণ্যক রিসোর্টে রাত্রী যাপন করবেন এবং ১০ জুলাই সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রাঙ্গামাটি ত্যাগ করবেন।

রাঙ্গামাটি অবস্থানকালে রাষ্ট্রপতি পাহাড়িদের কোমর তাঁতে বোনা ঐতিহ্যবাহী পোশাকের মার্কেট পরিদর্শন করবেন।

হাউজবোটে হ্রদ ভ্রমণ করে কাপ্তাই উপজেলায় যাবেন। সেখানে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করবেন। পরে রাষ্ট্রপতি নয়নাভিরাম আসামবস্তি সড়ক হয়ে রাঙ্গামাটিতে ফিরবেন বলে জানা গেছে। ১০ জুলাই সকালে রাঙ্গামাটি ত্যাগ করবেন।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি রাঙ্গামাটি সফরে যাচ্ছেন

প্রকাশ: ১১:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪