জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১ জিবি ফ্রি ইন্টারনেট, ঘোষণা টেলিযোগাযোগ বিভাগের পাঁচ দিন পর্যন্তই ব্যবহার করা যাবে এই ডেটা।
১৮ জুলাই, শুক্রবার, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহকেরা পাচ্ছেন ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডেটা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে এ দিনটি ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বিশেষ দিন উপলক্ষে সরকারি সিদ্ধান্তে গ্রাহকদের পাঁচ দিন মেয়াদি ১ জিবি ডেটা দেওয়ার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এর আগে (১৬ জুলাই) বিটিআরসির সিস্টেমেই অ্যান্ড সার্ভিসেসের বিভাগ থেকেই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য স্মরণে ও জনস্বার্থে এই ফ্রি ডেটা প্রদান কার্যক্রম নেওয়া হয়েছে। বিটিআরসি ইতোমধ্যে দেশের সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ৯ জুলাই মোবাইল ফোন অপারেটরদের আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠানো হয়েছে যেন ১৮ জুলাই তারিখে দেশের সব সক্রিয় মোবাইল গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ডেটা সরবরাহ করা হয়, যা পাঁচ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে।
যেভাবে ফ্রি ডেটা পাবেন
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছেন, নির্ধারিত কোড ডায়াল করলেই মিলবে এই ১ জিবি ফ্রি ডেটা। প্রতিটি মোবাইল অপারেটরদের জন্য আলাদাভাবে কোড নির্ধারণ করা হয়েছেন:
গ্রামীণফোন (GP): *121*1807#
রবি (Robi): *4*1807#
বাংলালিংক (Banglalink): *1211807#
টেলিটক (Teletalk): *111*1807#
এই ফ্রি ডেটা ১৮ জুলাই সকাল থেকে ৫ দিনের জন্য সক্রিয় থাকবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবহার করতে হবে।
এই উদ্যোগের মাধ্যমেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকে আরো উৎসাহিত করা এবং গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
দৈনিক টার্গেট 





















