ছবিতে দেখা যায়, বারে দাঁড়িয়ে থাকা একজন ব্যবসায়ীর পেছনের দৃশ্য। বাড়িতে ফেরার পর ছবিতে শিল্পীর স্বাক্ষর দেখতে পান জর্ডান। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে তিনি বলেন, ‘বুঝতে পারলাম, এটি কোনো ছাপানো ছবি নয়। এর কিছু মূল্য থাকতে পারে। তাই অনলাইনে খোঁজাখুঁজি শুরু করি।’
বেলম্যানস অকশনিয়ার্স প্রথমে ছবিটির মূল্য দুই হাজার পাউন্ডের বেশি হতে পারে বলে জানায়। তবে ১১ নভেম্বর নিলামে ছবিটি বিক্রি হয় প্রায় ১৫ হাজার ৭৩০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ লাখ টাকা।
বিক্রির দাম দেখে নিজের বিস্ময়ের কথা জানিয়ে জর্ডান বলেন, ‘কত দামে ছবিটি বিক্রি হয়েছে, তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আনন্দে রীতিমতো লাফিয়ে উঠেছিলাম। এখনো আমি অবিশ্বাস্য রকমের বিস্মিত ও আনন্দিত।’
ছবি বিক্রির অর্থ দিয়ে ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করার পরিকল্পনা করেছেন জর্ডান।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে তাঁর আরও একটি ছবি ‘দ্য ক্রাউডেড বার’ একটি বাড়ির আলমারির পেছনে গুটিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

দৈনিক টার্গেট 


























