আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৮৩ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৯ জনের।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬৮৭ জনের।
হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৯ জন। এরপর সিলেটে ২৩৩ জন, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ ও রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক টার্গেট 





















