ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানীতে গ্যাসকূপে আগুন: জরিপ চলাকালে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপের কাজ করছিলেন বাপেক্সের বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর গ্যাসকূপ থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে বাপেক্সের সাত কর্মী দগ্ধ ও আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি। আহত সাতজনের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে টানা এক মাস জ্বলার পর গত ২৭ নভেম্বর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স। এরপর সেখানে জরিপের কাজ শুরু করেন প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ দলের সদস্যরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দোলন আচার্য্য বলেন, ভূতাত্ত্বিক জরিপ চালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছে।

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গীরণ শুরু হয়। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা এক মাস ধরে সেখানে আগুন জ্বলছিল।

টেকনাফে আবারও লোকালয়ে সেই গুলিবিদ্ধ হাতি, হাঁটছে খুঁড়িয়ে

কক্সবাজারের টেকনাফে আবারও লোকালয়ে ফিরে এসেছে গুলিবিদ্ধ সেই মাদি হাতি। চিকিৎসা শেষে প্রায় ১০ দিন আগে হাতিটিকে বনে ফিরিয়ে দিয়েছিল বন বিভাগ। তবে আজ শনিবার সকালে সেটি আবারও বন থেকে বেরিয়ে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে চলে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্সবাজারে আগুনে ছাই ১৫ দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা

কক্সবাজারের চকরিয়ায় আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি স্টেশনের রেজা মার্কেটে এ ঘটনা ঘটে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

সেন্ট মার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, হাসপাতালে পর্যটকের মৃত্যু

সেন্ট মার্টিন দ্বীপের একটি রেস্তোরাঁয় চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

জনপ্রিয় টার্গেট

‘১৬ ডিসেম্বর গুলি করে হত্যা করা হবে’—কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হুমকি

ইনানীতে গ্যাসকূপে আগুন: জরিপ চলাকালে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

প্রকাশ: ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬