ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটার ইমরানসহ বি-কোম্পানির ৫ সদস্য ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার রূপসা উপজেলার দেওয়ারা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান ওরফে শুটার ইমরান (৪০), আইচগাতী এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), রাজাপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন (২০), বাহাপুর এলাকার মো. রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১) এবং আইচগাতী এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার (১৯)।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, গ্রেপ্তার ইমরান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুন এবং রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে চক্রটি খুলনা মহানগরীসহ জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় ‘বি-কোম্পানি’র হয়ে চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছিল।

অভিযানকালে তাঁদের শরীর ও আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে: আখতার হোসেন

দিনের বেলায়ও খুলনায় মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আখতার হোসেন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়।

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ শনিবার বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট

জনপ্রিয় টার্গেট

দেশে ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা

শুটার ইমরানসহ বি-কোম্পানির ৫ সদস্য ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

প্রকাশ: ০১:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬