ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের আসর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সির উদ্যোগে আয়োজিত ১২ ঘণ্টার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) গোলাম সামদানি ডন। তিনি বলেন, ১০ বছর আগে একটি সহজ বিশ্বাস থেকে ‘রাইজ অ্যাবাভ অল’-এর যাত্রা শুরু হয়েছিল। সঠিক সময়ে সঠিক আলোচনা একজন তরুণের জীবন বদলে দিতে পারে।

নেতৃত্ব ও প্রতিকূলতা মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন লংকাবাংলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজম, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমির আলীহুসেন, এসএমসি ইএলের এমডি সায়েফ নাসির, ওয়ান ব্যাংকের এমডি মুহিত রহমান এবং সিসিআই বাংলাদেশের জেনারেল ম্যানেজার ও এমডি শাদাব আহমেদ খান।

তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন বক্তারা। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, বড় স্বপ্ন দেখা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যেতে তরুণদের উৎসাহিত করে এই ধরনের আয়োজন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তরুণদের মেধায় বিনিয়োগ মানেই বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ‘লিডারশিপ আড্ডা’। এতে অংশ নেন ইয়াসির আজমান, রুবাবা দৌলা ও শেখজাদ মুনিম। বাংলাদেশ ও তুরস্কের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আয়োজিত হয় ‘টার্কিশ আড্ডা’। ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমনের পাশাপাশি আয়মান সাদিক, শুভাশিস ভৌমিক ও শৌমিক আহমেদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ইনফ্লুয়েন্সার আড্ডা’।

আয়োজনের অন্য পর্বগুলোতেও ছিল তারকাদের সরব উপস্থিতি। অভিনেত্রী সাবিলা নূর, অভিনেতা তৌসিফ মাহবুব এবং ওয়ারফেজের প্রধান কণ্ঠশিল্পী শেখ মনিরুল আলম টিপু অংশ নেন অংশগ্রহণমূলক আলোচনায়। পরে বাটার সহযোগিতায় ওয়ারফেজের সরাসরি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

আয়োজকেরা জানান, মূল অনুষ্ঠানের আগে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৫২টির বেশি ক্লাবে প্রচার কার্যক্রম চালানো হয়। তাঁদের দাবি, গত এক দশকে ‘রাইজ অ্যাবাভ অল’-এর মাধ্যমে ৪০ লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি: স্বপ্নবুননের প্রথম দিন

নতুন স্বপ্ন আর সম্ভাবনার হাতছানি নিয়ে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা। তাঁদের বরণ করে নিতে ২৭ নভেম্বর ২০২৬, এলিট কনভেনশন হলে আয়োজন করা হয় সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠান। বর্ণিল এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের…

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ, একাডেমিক সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) শুরু করেছে উত্তরা ইউনিভার্সিটি।

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভিন্ন অনুষদের শিক্ষক, উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

জনপ্রিয় টার্গেট

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের আসর

প্রকাশ: ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬