ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

পরিসংখ্যান অন্তত তা-ই বলে। যে দুটি দেশের বিপক্ষে ঘরে কিংবা বাইরে এখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশের, তাদের একটি দক্ষিণ আফ্রিকা (অন্যটি ভারত)। টেস্ট জয় তো দূরের কথা, মাঠে তাদের বিপক্ষে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। মাত্রই শেষ হওয়া দুই টেস্টের সিরিজ তার বড় প্রমাণ। শেষ টেস্টের কথাই ধরুন, বৃষ্টির পেটে গেছে প্রায় দুটি সেশন, তারপরও সেঞ্চুরিয়নে মাত্র আড়াই দিনে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এই ব্যর্থতার দায় মূলত ব্যাটারদের। প্রথম ইনিংসে ১০০ এবং দ্বিতীয় ইনিংসে ২০০ রানও ছুঁতে পারেনি।

শুধু এবারের সিরিজে নয়, পরিসংখ্যান বলছে, টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং গড় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দেশটির বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের রান ৬ হাজার ৪১৮। উইকেটপ্রতি গড় রান ১৯.১০। এর চেয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ‘অজেয়’ ভারতের বিপক্ষে ভালো উইকেটপ্রতি রান তুলেছে বাংলাদেশ। এই তিন দেশের বিপক্ষে উইকেটপ্রতি ২২.৪৭, ২৪.১০ ও ২২.৮১ তুলেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে উইকেটপ্রতি রান তোলার গড় আরও বাজে ১৮.২৮। প্রতি উইকেটে এর চেয়ে কম রান তুলেছে কেবল জিম্বাবুয়ে ১৬.৬২। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত উইকেটপ্রতি তুলেছে ৩৩.৫১, ৩০.৭৬ ও ২৫.০৭ রান।

দক্ষিণ আফ্রিকা যে ‘কঠিন’ প্রতিপক্ষ, সেটি বলছে বাংলাদেশের তারকা ব্যাটারদের পারফরম্যান্সও। টেস্টে বাংলাদেশের পক্ষে বেশি রান করা পাঁচ ব্যাটার হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাস। তাঁদের ক্যারিয়ার ব্যাটিং গড় যথাক্রমে ৩৮.৮০, ৩৬.৬৩, ৩৮.৮৯, ৩৭.৭৭ ও ৩৬.৩৬। কিন্তু প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, তখন সেই ব্যাটিং গড় নেমে আসে ১৯.০৮, ১৪.২২, ১৮.৯২, ২০.৩০ ও ২৭.৫৬-তে। দক্ষিণ আফ্রিকার মাটিতে কারও কারও ব্যাটিং গড় আরও কম; যেমন দেশটিতে মুমিনুল ও সাকিব আল হাসানের ব্যাটিং গড় ১০.৩৩ ও ১১.৫০।

শুধু কি ব্যাটিং? বাংলাদেশের বোলারদের কাছেও কঠিনতম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের বিপক্ষে উইকেটপ্রতি বাংলাদেশ রান দিয়েছে যেখানে ৩৯.৩৩, ৪৬.৬১ ও ৫১.০৮; সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি উইকেট পেতে বাংলাদেশকে খরচ করতে হয়েছে গড়ে ৫৩.৮৯ রান।

বিপজ্জনক পিচের কারণে ম্যাচ বাতিল

বিপজ্জনক পিচের কারণে ম্যাচ বাতিল

নিউল্যান্ডসে ওয়েস্টার্ন প্রভিন্স ও টাইটানসের চার দিনের ম্যাচ বিপজ্জনক পিচের কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম দিনের ১৪ উইকেট পতনের পর দ্বিতীয় সকালে পিচ পরিদর্শন করে ম্যাচ চালিয়ে যাওয়ার ঝুঁকি দেখেন কর্মকর্তারা।

মৃত্যুর আগপর্যন্ত অস্বীকার করবে—স্যান্ডপেপার বিতর্কে স্টোকসের বার্তা

স্যান্ডপেপার বিতর্কের অবসান চাইলেও ২০১৮ সালের বল টেম্পারিং-কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন নেতৃত্বকে দায় এড়ানোর সুযোগ দিতে চান না বেন স্টোকস। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, বিষয়টি এত গভীরে গড়িয়েছে যে, এখন যে যাঁর মতো মৃত্যুর আগপর্যন্ত অস্বীকার করে যাবেন।

জনপ্রিয় টার্গেট

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকাই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ

প্রকাশ: ০১:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬