ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপা লিগের দুই ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ, তদন্তে উয়েফা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচ ঘিরে সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত শুরু করেছে ফরাসি প্রসিকিউটর কার্যালয়। একটি তদন্ত চলছে মার্সেই সমর্থকদের গুরুতর হামলার অভিযোগে। অন্যটি বুলগেরিয়ান সমর্থকদের নাৎসি স্যালুট ও অন্যান্য উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ নিয়ে।

রয়টার্সের ছবিতে মার্সেইয়ের স্টেড ভেলোদ্রোমে সংঘর্ষের সময় মুখোশধারী ও রক্তাক্ত সমর্থকদের হাতে ধাতব পাইপ ও বিভিন্ন ধরনের অস্ত্র দেখা গেছে। রয়টার্সের এক আলোকচিত্রীর ভাষ্য অনুযায়ী, সফরকারী দলের এক সমর্থক নাৎসি স্যালুট দেওয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়। তবে লেভস্কি সোফিয়া দাবি করেছে, তাদের সমর্থকদের ওপর প্রথমে হামলা চালিয়েছিলেন মার্সেইয়ের সমর্থকেরা।

মার্সেইয়ের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে, জর্জিয়ার বাতুমি শহরে বেসিকতাস ও হাপোয়েল বেয়ার শেভার ম্যাচেও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর ফলে ম্যাচটি ৩০ মিনিটের জন্য বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, দুটি ঘটনার তদন্ত করতে এবং সংশ্লিষ্ট প্রমাণ পর্যালোচনার জন্য নৈতিকতা ও শৃঙ্খলাবিষয়ক তদন্তকারীদের নিয়োগ দেওয়া হয়েছে।

মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে সহিংসতার ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। মার্সেই পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ১১ জন বুলগেরিয়ান সমর্থক আহত হয়েছেন।

ফেসবুকে রাদেভ লিখেছেন, ‘আমরা একমত যে সভ্য ইউরোপে আগ্রাসন ও সহিংসতার কোনো জায়গা নেই।’

আহতদের চিকিৎসা, বুলগেরিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি কর্তৃপক্ষের পদক্ষেপ এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগের জন্য মাখোঁকে ধন্যবাদ জানিয়েছেন রাদেভ।

শুক্রবার পরে সোফিয়ায় ফরাসি দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, ‘আমাদের স্টেডিয়ামে সহিংসতা, বর্ণবাদী বিদ্বেষ ও উসকানির কোনো জায়গা নেই।’

মেসির ২৬ গোলও বাঁচাতে পারল না মায়ামিকে

মেসির ২৬ গোলও বাঁচাতে পারল না মায়ামিকে

মৌসুমজুড়ে লিওনেল মেসির দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে বাঁচাতে পারেনি। কলম্বাস ক্রুর কাছে ১-০ গোলে হেরে ২০২৬ মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুকির বিদায়ী ম্যাচে রবসনের জাদুতে কিংসের জয়

শেষ দিকে এক গোল শোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ফর্টিস এফসি। কিন্তু বসুন্ধরা কিংসের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরা হলো না তাদের। কিংস অ্যারেনায় স্বাগতিকদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি মিঠু চৌধুরীর গোল। তার আগে দুবার ফর্টিসের জাল খুঁজে নিয়েছেন রবসন রবিনিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলেই ২–

অবশেষে পুলিশের ‘খাতায়’ নাম উঠল আবাহনীর

অবশেষে পুলিশের ‘খাতায়’ নাম উঠল আবাহনীর

আবাহনীর বিপক্ষে জয়ের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল বাংলাদেশ পুলিশ এফসির। পেশাদার লিগে কখনোই যে দলটির কাছে হারেনি আবাহনী, সেই পুলিশের কাছেই এবার হারতে হলো মারুফুল হকের দলকে। গাজীপুরে ৩-২ গোলের জয়ে প্রথমবারের মতো আবাহনীবধের স্বাদ পেয়েছে পুলিশ। দিনটা আরও হতাশার হয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পো

জনপ্রিয় টার্গেট

নমুনা ভাইভা: যুব উন্নয়নে চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়

ইউরোপা লিগের দুই ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ, তদন্তে উয়েফা

প্রকাশ: ১২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬