ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসগামী সড়কের নটর ডেম কলেজসংলগ্ন জালালের মোড় এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা মশাল ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১২টি বইঠা, ১৯টি মশাল স্টিক, বাঁশের লাঠি ও মিছিলের ব্যানার উদ্ধার করা হয়।

অন্যদিকে, গতকাল শুক্রবার রাতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজারে সাইদুল মেম্বারের বাড়ির সামনে অভিযান চালায় তারাকান্দা থানা-পুলিশ। মশাল মিছিলের প্রস্তুতিকালে সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আব্দুল্লাহ আল রবিন (২৩), জীবন মিয়া (২৫), আসাদিন (৩২), নূর আলম (৩৩), তুহিন ইসলাম (২৮), সেলিম (২৯), আব্দুল কাদির ও বিল্লাল (৩৭)। এ সময় সাতটি মোটরসাইকেল, আটটি অটোরিকশা ও চার বান্ডিল লাঠি উদ্ধার করা হয়।

এ ছাড়া গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের কাঁচিঝুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন কোতোয়ালির রহমতপুর এলাকার নয়ন (১৫), ঢোলাদিয়া এলাকার আরাফাত (১৬) এবং ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকার হৃদয় (১৮)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবন ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর গবেষণা ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেছেন তিনি।

গোপালগঞ্জে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র।

পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ইউটিউবে, মিলছে সমাধানও

পরীক্ষার আগের রাতে ইউটিউবে প্রকাশ করা হচ্ছে প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সমাধানও। এভাবে চারটি পরীক্ষা হওয়ার পর পঞ্চম পরীক্ষায় ধরা পড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। নির্ধারিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবের প্রশ্নের মিল পাওয়ায় শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬