ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, গ্রেপ্তার দুই ছিনতাইকারী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাফায়েত ও মঈন। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তাঁরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের মধ্যে শাফায়েত গত সেপ্টেম্বরে ছিনতাইয়ের অভিযোগে হালিশহর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল শুক্রবার বিকেলে বলেন, ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে নগরের হালিশহর থানার বড়পোল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চট্টগ্রাম নগরে পুলিশ বক্সে হামলা ও আগুন দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও নগরের বিভিন্ন এলাকায় একাধিক পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে ১৭ নভেম্বর মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি বলে জানায় পুলিশ।

এ ছাড়া গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা পর্দায় আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

সৌদি আরবে কর্মস্থলে ভবনের সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির এক ব্যক্তির মৃত্যু

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে দুর্ঘটনায় শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কর্ণফুলী টানেল: প্রকল্পে ধীরগতি, সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি সংযোগ সড়ক। উন্নয়নকাজের চরম ধীরগতির কারণে প্রতিনিয়ত তীব্র যানজট ও জনভোগান্তি পোহাতে হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষের।

চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, নগরেও শিক্ষার্থীদের বিক্ষোভ

উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েআ বৃহস্পতিবার থেকে ফের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের আইইবি কেন্দ্রেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। দ্রুত সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন…

জনপ্রিয় টার্গেট

রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে বার্ষিক বেতন বৃদ্ধিসহ নানা সুবিধা

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, গ্রেপ্তার দুই ছিনতাইকারী

প্রকাশ: ০৫:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬