ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমির আইল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নবীনুর রহমানের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন দেলোয়ার হোসেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাঁকে আইল কাটতে বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুর রহমানকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে কোদালের আঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় নবীনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু সরকারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধানখেতে মিলল গলায় রশি প্যাঁচানো নিখোঁজ কিশোরের মরদেহ

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার দুই দিন পর রাব্বি হাসান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীর ও গলায় রশি প্যাঁচানো ছিল।

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা সফল হবে না: খাদ্য প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার রাজনৈতিকভাবে সব বিষয় মোকাবিলা করছে। দেশে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না।

জনপ্রিয় টার্গেট

জমির আইল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

প্রকাশ: ০৪:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬