জোহানেসবার্গ টেস্টে বলার মতো কিছু হলেও করেছিল। যদিও প্রথম ইনিংসে ৪০০ রান করে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন। সেই টেস্টে ৯ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ সেঞ্চুরিয়ন টেস্টে হেরে গেছে আড়াই দিনেই। ইনিংস ও ২১৯ রানে জিতে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে বাংলাদেশকে ধবলধোলাই করেছে। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার মার্কোস অ্যাকারমানের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ৪ টেস্টে ৭৮.৩৩ গড়ে করেন ৪৭০ রান। যার মধ্যে ৩০৭ রান করেন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। এই সিরিজে সর্বোচ্চ রান করে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। দুই সেঞ্চুরির দুটিকেই ১৫০ রানে রূপান্তর করেছেন। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্টে ইংল্যান্ডের জশ টাঙ, ওলি রবিনসন, জফরা আর্চারের মতো পেসারদের সামলাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ইংলিশদের বিপক্ষে সিরিজ নিয়ে অ্যাকারমান বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক দেশেরই ভালো বোলিং আক্রমণ রয়েছে। তবে বোলাররাও মানুষ। তারাও চাপ অনুভব করে।’
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মার্করাম ১০২.৩৩ গড়ে করেছেন ৩০৭ রান। তবে যেটা বেশি নজর কেড়েছে, তাঁর ১০০.৯৮ স্ট্রাইকরেট। পুল-হুক যেমন করেছেন, তেমনি ইনসাইড আউট কাভার ড্রাইভ, স্কয়ার কাটে বলগুলোকে বাউন্ডারিতে পরিণত করেছেন সাবলীলভাবেই। ৪৪ চার ও ৫ ছক্কা মেরেছেন। যার মধ্যে দ্বিতীয় টেস্টে ১৩৭ বলে ১৫০ রান করে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম ১৫০ রানের কীর্তি এখন তাঁর।
ওয়ানডের মতো খেলেন বলে টেস্টের ‘বেসিক টেকনিক’ যে অ্যাকারমান অনুসরণ করেন না, তা কিন্তু নয়। ভালো বলকে সমীহ করেন। আর বাজে বলকে বাউন্ডারিতে পরিণত করেন। বাংলাদেশকে ধবলধোলাইয়ের পর প্রোটিয়া বাঁহাতি ব্যাটার বলেন, ‘মানুষ আমাকে খুব দ্রুত রান করতে দেখে। কিন্তু নেটে নিজের ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করি। এমনকি আলাদা অনুশীলন করি। বল ছেড়ে দিতেও পারি সহজে। বোলাররা যখন ভালো লাইন ও লেংথে বোলিং করেছে, তখনো ভালোমতো ডিফেন্স করতে পারি।’
ডারউইনে ঐতিহাসিক ৯ উইকেটের জয়ের পর বাংলাদেশ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে লাগাতার ম্যাচ হারায় এখন তারা ছয় নম্বরে নেমে গেছে। দলটির সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। আর ৩৮.৫৪ শতাংশ সফলতার হার নিয়ে ইংল্যান্ড অবস্থান করছে পাঁচ নম্বরে।

দৈনিক টার্গেট 
























