ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন ‘ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে’ এই হামলার ঘটনা ঘটে।

নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই বসবাস করতেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে দুজন ব্যক্তি ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে এবং নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তাঁর চিৎকার শুনে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এসআই আলআমিন মিয়া বলেন, ‘আহত তিনজনকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে হোটেলে ঢুকে এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনাটির বিস্তারিত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় আহত মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং কর্মচারী মো. হাসানের পেটে ছুরিকাঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়ায় এসআরবির অভিযানে ৫টি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল (হাতবোমা) উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভানো যায়নি

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ছয়তলা একটি পুরোনো ভবনের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় পাঁচ ঘণ্টা লেগেছে ফায়ার সার্ভিসের। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। সরু সিঁড়ি, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং গুদামে দাহ্য পদার্থ গাদাগাদি করে রাখায়…

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

প্রকাশ: ১২:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬