ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (সিএমও) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই বিধানের আওতায় বিবাহিত সরকারি পুরুষ কর্মচারীরা সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় ১৫ দিনের ছুটি গ্রহণ করতে পারবেন।

ছুটি ঘোষণার বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথম পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হলো! বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এই ছুটি সন্তান জন্মের ১৫ দিন আগে অথবা জন্মের তারিখ থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে ভোগ করা যাবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, সন্তান জন্মের পূর্ব ও পরবর্তী সময়কাল মা এবং নবজাতক উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রসূতিকে শারীরিক ও মানসিকভাবে সহায়তা করা এবং সন্তানের সঠিক যত্ন নেওয়ার জন্য বাবার উপস্থিতি অত্যন্ত জরুরি।

বর্তমানে তামিলনাড়ুতে সরকারি নারী কর্মচারীরা ৩৬৫ দিন বা ১ বছরের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তবে এত দিন পুরুষ কর্মচারীদের জন্য এ ধরনের কোনো ছুটির সুযোগ ছিল না। দীর্ঘদিন ধরে পুরুষ কর্মচারীদের করা দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে বিজয়ের সরকার এই সরকারি আদেশ জারি করল।

উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগে বিজয়ের সরকার নারী সরকারি কর্মচারীদের তৃতীয় সন্তানের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তের ফলে প্রথম দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের ক্ষেত্রেও সমপরিমাণ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত হয়।

ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন

ভারতীয় পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল বুধবার এ প্রস্তাবের বিষয়ে জানায় ওয়াশিংটন। তবে ভারতের উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় বেশি, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা আর প্রত্যর্পণের অনুরোধ ভিন্ন বিষয়: জয়সওয়াল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এবং তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট

সরকারি পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

প্রকাশ: ০৬:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬