ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কায়রোতে ট্রাকে আগুনে নিহত ৩০, আহত ২৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মিসরের সরকারি কৌঁসুলির দপ্তর। নিহতদের পরিচয় শনাক্ত করতে তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় দপ্তরটি জানিয়েছে, দুর্ঘটনায় ২৭টি যানবাহন পুড়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মিসরের প্রেসিডেন্সির মুখপাত্র জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করার নির্দেশ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।’

১০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি—কয়েক ডজন নিখোঁজ সেনেগালের উপকূলে

সেনেগালের উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। তবে প্রাথমিক প্রতিবেদনে একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

অভিবাসন সংকট সামনে রেখে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে কেপ ভার্দেতে

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে আজ রোববার (১৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক বিচারমন্ত্রী জোয়ানা রোসা।

জনপ্রিয় টার্গেট

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কায়রোতে ট্রাকে আগুনে নিহত ৩০, আহত ২৫

প্রকাশ: ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬