ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বছর ব্যবধানে নারী-শিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ: এইচআরএসএস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংগঠনটি জানিয়েছে, দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিভিন্ন চিত্র তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৪ জন, অর্থাৎ প্রায় ৫৭ শতাংশই ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। একই সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৩ জন।

অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন। তাঁদের মধ্যে ৪৩০ জন শিশু ও কিশোরী। অর্থাৎ ধর্ষণের মোট সংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ভয়াবহতা অব্যাহত রয়েছে।

এইচআরএসএস জানিয়েছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বেশ কয়েকটি সূচকে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে ৭৬৮ হয়েছে, যা প্রায় ১০৫ শতাংশ বৃদ্ধি। যৌন নিপীড়নের শিকার শিশুদের সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে, অর্থাৎ প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পারিবারিক সহিংসতার চিত্রও অত্যন্ত উদ্বেগজনক। এইচআরএসএসের তথ্য অনুযায়ী, এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে, যা প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি। আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে, অর্থাৎ প্রায় ২৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পারিবারিক সহিংসতার শিকার হয়ে আত্মহত্যার সংখ্যাও ৬১ শতাংশ বেড়েছে।

যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ হয়েছে। ধর্ষণের পর হত্যার সংখ্যা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে, গণধর্ষণ ও ধর্ষণের পর আত্মহত্যার সংখ্যায় কিছুটা হ্রাস দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয় বলে জানিয়েছে এইচআরএসএস।

সংগঠনটি বলেছে, সার্বিকভাবে এসব পরিসংখ্যান নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।

এইচআরএসএস মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িত সামাজিক বৈষম্য, পুরুষতান্ত্রিক মানসিকতা, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা।

বিশেষ করে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, ধর্ষণের পর হত্যা, যৌতুকের কারণে নির্যাতন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও তাঁদের পরিবার সামাজিক চাপ, ভয়ভীতি, অর্থনৈতিক অসচ্ছলতা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।

এইচআরএসএস মনে করে, অপরাধ সংঘটিত হওয়ার পর কেবল আইনগত ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়; বরং সহিংসতার মূল কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা, সামাজিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

ইউপিতে ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। তাঁরা আসন্ন ইউপি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। নতুন এসপি পাওয়া জেলাগুলো হলো সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।

জনপ্রিয় টার্গেট

চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

বছর ব্যবধানে নারী-শিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ: এইচআরএসএস

প্রকাশ: ০৫:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬