ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোখধাঁধানো গোলের পর ‘ফুল স্টপ’ কেন বললেন বেলিংহাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

বেলিংহামের দুর্দান্ত গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর তাদের আর আটকায় কে! যারা পিছিয়ে থেকে ম্যাচ জিততে ওস্তাদ, তাদের বিপক্ষে লিড নিয়ে জেতা অনেক কঠিন এক কাজ। শুধু গত রাতের গোলই নয়। ২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগে আরও একটা গোল রয়েছে বেলিংহামের। সঙ্গে রয়েছে এক অ্যাসিস্টও।

গত রাতে পিএসভির বিপক্ষে পিছিয়ে থেকে ৫-১ গোলের বিধ্বংসী জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে যখন কোচ জোসে মরিনিওর কথা জিজ্ঞেস করা হয়, তখন বেলিংহাম বলেন, ‘মরিনিও। ব্যস, ফুল স্টপ। আমি ফুটবলটা দারুণ উপভোগ করছি। কোচ, তাঁর কোচিং স্টাফ—সবাইকে আমার প্রিয়।’

২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলে বেলিংহাম খেলেছেন ১৮ ম্যাচ। করেছেন ৭ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। যার মধ্যে সবশেষ পাঁচ ম্যাচে করেছেন চার গোল। ছন্দে থাকা ইংলিশ এই মিডফিল্ডার কৃতিত্ব দিলেন সতীর্থদেরকেও, ‘সতীর্থরাও আমাকে অনেক সহায়তা করে। আমি ভালো খেলছি। কারণ, সবার কাছ থেকে অনেক সহায়তা পাচ্ছি।’

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে প্রথমার্ধে অচেনা এক রিয়াল মাদ্রিদকেই দেখা গেছে। কিলিয়ান এমবাপ্পে একবার দুরন্ত গতিতে ছুটে পিএসভির রক্ষণভাগে পৌঁছেই গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তালগোল পাকিয়ে ফেলায় গোল করা আর সম্ভব হয়নি। উপরন্তু মরিনিওর দলের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করেছেন পিএসভির ফুটবলাররা। সেটার ফলও পেয়ে যায় হাতেনাতে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পিএসভি ফরোয়ার্ড ইভান পেরিসিচ।

যে গোল বেলিংহাম করেছেন, সেটা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কি না—পিএসভির বিপক্ষে ৫-১ গোলে জয়ের পর তাঁকে জিজ্ঞেস করা হয় এমন প্রশ্ন। টিএনটি স্পোর্টসকে ইংলিশ মিডফিল্ডার বলেন, ‘আমার তা-ই মনে হয়। সাধারণত আমার গোলগুলো এর চেয়ে অনেক কাছ থেকে করা হয়। তবে এটা সত্যিই দারুণ এক গোল ছিল। বলটা বেশ সুন্দরভাবে ওপরে উঠেছিল। তখন ভাবলাম, বুটের বাইরের অংশ দিয়ে শটটা নেব। আমি খুব জোরে বল মারতে পছন্দ করি না। মুহূর্তটা মনে রাখার মতোই।’

বেলিংহামকে অ্যাসিস্ট করেই এমবাপ্পে থেমে থাকেননি। ৬৪ ও ৮৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড করেছেন দুই গোল। আর পিএসভির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ৮৭ মিনিটে বেলিংহামের পাস রিসিভ করে পিএসভির রক্ষণদুর্গে পৌঁছানোর পর স্লাইড করে লক্ষ্যভেদ করেন ভিনি। বারবার গোলের কাছাকাছি গিয়ে আটকে যাওয়া ভিনিকে এবার আর কেউ রুখতে পারেননি। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল।

জানা গেল ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম

কোপা আমেরিকার পরবর্তী আসরও বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ মর্যাদার এই ফুটবল প্রতিযোগিতার ২০২৮ সালের আসর আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। আগামী ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। গত আসরের মতো এবারও অংশ নেবে ১৬টি দল।

শীতকালীন দলবদলে পিএসজির পরিকল্পনা কী

শীতকালীন দলবদলে পিএসজির পরিকল্পনা কী

দলের আক্রমণভাগে একের পর এক চোটের ধাক্কা। দেজিরে দুয়ে ও খভিচা কাভারাসখেলিয়া–দুজনেরই হাঁটুর চোটে মাঠের বাইরে থাকতে হবে কয়েক মাসের জন্য। এমন পরিস্থিতিতেও জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার প্রয়োজন দেখছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বিষয়টি স্পষ্ট করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।

আদালতের রায়ে সেনেগালের কাছে ফিরল আফকন শিরোপা

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা নিয়ে আইনি লড়াইয়ে জয় পেয়েছে সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আগের সিদ্ধান্ত বাতিল করে সেনেগালের শিরোপা ফিরিয়ে দিয়েছে।

জনপ্রিয় টার্গেট

চোখধাঁধানো গোলের পর ‘ফুল স্টপ’ কেন বললেন বেলিংহাম

প্রকাশ: ১০:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬