ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও এনসিপি সংলাপ: সরকার চায় সুসংহত ঐক্য সংস্কারে জোর এনসিপির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

• ঐক্যের উদ্যোগ শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না।

• আ.লীগ ও ভারতের ইস্যুতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাই।

• নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই। বিদ্যমান ঐক্য সুসংহত করার চেষ্টা।

• নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার হবে।

প্রধানমন্ত্রী ও এনসিপি সংলাপ: সরকার চায় সুসংহত ঐক্য সংস্কারে জোর এনসিপির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ঐক্যের ডাক দিয়ে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংলাপের প্রথম বৈঠকে অংশ নেয় এনসিপির প্রতিনিধিদল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। ছবি: পিএমও

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সচিবালয়ে গতকাল সোমবার দুপুরে এই বৈঠক হয়।

বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে তারা বলেছে, ঐক্য চাইলে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

আর সরকারের পক্ষ থেকে বলেছে, নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই। বিদ্যমান ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে থাকার বার্তা দিতেই এই মতবিনিময়।

বেলা ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপির নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচার এবং ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না থাকার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।

সরকারের দিক থেকে ঐক্যের উদ্যোগ সম্পর্কে এনসিপির আহ্বায়ক বলেন, ‘যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ জানিয়েছি।’

একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এ কারণে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছে দলটি।

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের প্রসঙ্গও বৈঠকে তুলে ধরেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

ভারতীয় আধিপত্যবাদের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তাঁদের লড়াই এখন আর আওয়ামী লীগের সঙ্গে নয়। ৫ আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

ভারত আওয়ামী লীগ ও এ দেশে তাদের সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও দেশের ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তাঁরা। এ ছাড়া জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও। তিনি বলেন, ‘এখানে নতুনভাবে ঐক্য হওয়ার কিছু নেই। মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধিদল তাদের বিষয়গুলো তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। জুলাই-আগস্টেই একটা ঐক্য ফুটে উঠেছিল। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কী। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল।’

স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতিমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মাহদী আমিন বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে। মতবিনিময়ের মাধ্যমে এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।

সংস্কার নিয়ে এনসিপিসহ বিরোধী দলগুলোর দাবির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের সময় বিএনপি যে অবস্থান নিয়েছিল, তা বাস্তবায়নে সরকারের কোনো বিচ্যুতি নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থান ‘নোট অব ডিসেন্ট’-এর মতো করে নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচনী পথযাত্রায় তুলে ধরা হয়েছিল। তিনি আরও বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন সামনে রেখে দেশে কিছুদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ ও আশপাশের কয়েকটি জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা-আগুন-নাশকতার ঘটনা সমাজে ভীতি ছড়িয়েছে।

এই প্রেক্ষাপটে ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির সহিংসতা ও নাশকতা মোকাবিলায় সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিয়ে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সংলাপের উদ্যোগ। এর অংশ হিসেবে গতকাল এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন সরকারপ্রধান। জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক হতে পারে বলে জানা গেছে। তবে অন্য দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কাল বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

কাল বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

বিদেশি বন্ধু ও উন্নয়ন অংশীদারদের কাছে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবে সরকার। এই উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে…

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে ব্যক্তিগত জায়গা থেকে তিনি ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি ও আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেছেন।

শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশে পা রাখামাত্রই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রী ও এনসিপি সংলাপ: সরকার চায় সুসংহত ঐক্য সংস্কারে জোর এনসিপির

প্রধানমন্ত্রী ও এনসিপি সংলাপ: সরকার চায় সুসংহত ঐক্য সংস্কারে জোর এনসিপির

প্রকাশ: ০২:১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬